ক্ষমার বিষফল
- মোঃ নাসির উদ্দীন
ভুলটা ছিল আমারই মূলে, সরল মনের টানে,
বিষধরকে ঠাঁই দিয়েছি গভীর অনুরাগে।
যেদিন তোমার রক্তে মেশা বেইমানি রূপ দেখি,
সেদিন কেন প্রতিশোধে হয়নি হাতটা মেকি?
ক্ষমা করাটাই পাপ ছিল মোর, চরম মূর্খতা,
উপহার হিসেবে পেলাম তিলে তিলে ধ্বংসের কথা।
সম্পদ গেছে, সময় গেছে, গেছে মনের বল,
ক্ষমার বদলে হাতে এলো শুধু বিষাদ অশ্রুজল।
প্রতিশোধের আগুন বুকে ধিকিধিকি জ্বলে,
হারিয়েছি যা, ফিরবে না আর কোনো ছলে-বলে।
স্বামী-সন্তান, সুখের নীড়— ছিন্ন করেছি সব,
শূণ্য খাঁচায় একাকী আজ তোমার কলরব।
বিতারিত তুমি আপন ঘর থেকে, দূরে গিয়ে থেকো ভালো,
আর কোনো প্রদীপ নিভিয়ে দিও না, কেড়ে নিও না আলো।
আমার মতো অন্য কারোর জীবন করো না শেষ,
স্মৃতি হয়ে থাক এই দহন, এই বিষাক্ত রেশ।
২১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।