মাঘের শেষ বেলা
- মোঃ নাসির উদ্দীন
মাঘের ভোরে শিশির ঝরে,
ঘাসের ডগায় রুপোর মালা।
কুয়াশা ঢাকা মাঠের পরে,
জমছে হিমের শীতল খেলা।
উত্তুরে ওই ঝাপটা হাওয়া,
কাঁপে থরোথরো বন-বনানী।
রোদের সাথে লুকোচুরি,
চলছে যেন কানাকানি।
উনুনে নামে ভাপা পিঠা,
খেজুর রসের মিষ্টি ঘ্রাণ।
চাদর জড়িয়ে আলসে দিনে,
জুড়িয়ে যায় সবার প্রাণ।
ঝরা পাতার শুকনো নুপুর,
বাজে বনের পথে পথে।
মাঘের শেষে বসন্ত আসে,
নতুন দিনের আলোর রথে।
২২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।