ডালিয়ার রাজকীয় সাজ
- মোঃ নাসির উদ্দীন
শীতের সকালের শিশির ভেজানো ঘাসে,
হাজার পাঁপড়ির মেলা নিয়ে ডালিয়া হাসে।
রংধনুর সব রঙ যেন তার গায়ে মাখা,
নিপুণ কারিগরের হাতে আলপনা এক আঁকা।
কেউ টকটকে লাল, যেন বিকেলের রবি,
কেউ শ্বেতশুভ্র, যেন শান্ত কোনো ছবি।
গোলাপী আর বেগুনীর কতশত বাহার,
প্রকৃতির বুকে যেন এক বহুমূল্য হার।
স্তরে স্তরে সাজানো তার পাঁপড়ির গঠন,
শীতের বাগানে সে যে সবচাইতে সুশোভন।
গর্বভরে মাথা তুলে আকাশের পানে চায়,
বাতাসের দোলায় সে যে রাজার মতো গান গায়।
সুষমার নেই শেষ, নেই কোনো তুলনা,
ডালিয়া মানেই এক রূপকথার কল্পনা।
২২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।