অভিমানী উপহার
- মোঃ নাসির উদ্দীন
নানাভাইয়ের আদর মাখা
বড় শখের দান,
সেটা নিতেই কেন মাগো
করলে এমন টান?
আমার জিনিস আমার কাছে
থাকলে কী আর হতো?
খুশিতে মন মেতে থাকতো
রঙিন প্রজাপতির মতো।
হিংসা করে নিলে তুমি
নাকি শাসন করার ছলে?
বুকের ভেতর মেঘ জমেছে
দুপুর রোদের কোলে।
নানার হাতের ছোঁয়া আছে
উপহারটির গায়,
সেটা তোমার আলমারিতেই
বন্দি কেন রয়?
মাগো তুমি ফিরিয়ে দিও
আমার খুশিটুকু,
তোমার সাথে আড়ি দিতে
কাঁপছে আমার বুক।
২২-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।