হারানো উপহার
- মোঃ নাসির উদ্দীন
বাবার হাতের সেই আদরের দান,
যাতে মিশে ছিল স্নেহ আর সম্মান।
মুঠোয় ধরা সেই খুশির সম্বল,
হঠাৎ ঝড়ে হারিয়ে গেল—চোখে জল।
ছিনিয়ে নিল কেউ জোর করে হাত থেকে,
অন্ধকার নেমে এলো সোনালি সেই রোদে।
টাকা তো কেবল কাগজের এক টুকরো নয়,
ওতে ছিল বাবার ঘাম আর মমতার পরিচয়।
বুক ফেটে যায় অভিমানে আর ডুকরে ওঠা কান্নায়,
সবটুকু আনন্দ কেন এমন করে হারায়?
উপহার গেছে চলে, স্মৃতিটুকু শুধু বাকি,
শূন্য হাতে দাঁড়িয়ে আমি, নিজেকেই দিই ফাঁকি।
২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।