বিষাক্ত মায়া
- মোঃ নাসির উদ্দীন

উছলে পড়া রূপের ডালি, রক্ত-লাল তার কায়া,
কুচফলের ঐ বরণ দেখে— কাটেনা চোখের মায়া।
এক ফালি তার মিশকালো দাগ, তিল হয়ে রয় গলে,
ভুল করে কেউ ছূঁলেই তারে, জীবন হারায় ছলে।

কিছু নারী ঠিক কুচফলেরই বিষমাখানো রূপ,
হাসির আড়ালে লুকিয়ে রাখে মরণ-নেশার কূপ।
পলাশ রাঙা গালের হাসিতে ভ্রম জাগে এই মনে,
জানিনা তো বিষের শিখা জ্বলছে সংগোপনে।

মুগ্ধ নয়ন দেখছে শুধু সিন্দুর রাঙা আভা,
হৃদয় জুড়ে বসছে তিলক, কাঁপছে গভীর নাভি।
কিন্তু ও রূপ ছোঁয়ার আগেই থমকে দাঁড়াও পথিক,
বাইরে সোনার বরণ হলেও ভিতরটা তো সঠিক—

হলাহল ওই সুষমা মাঝে, নেই যে প্রাণের রেশ,
এক চুমুতেই সাঙ্গ হবে সকল চেনা দেশ।
কুচফল আর বিষ-কন্যারা রূপের মায়ায় বাঁধে,
সাবধানী না হলে তুমি, পড়বেই তাদের ফাঁদে।


২৫-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026