বদ্ধ জলাশয়ে প্রেতছায়া
- প্রসূন গোস্বামী

শৃঙ্খল কামড়ে ধরেছি দাঁতে, ভালোবেসে—
নর্দমার গাঢ় অন্ধকারে এখন আমাদের অবাধ বসতি।
উজ্জ্বল মগজগুলো সব ঝুলে আছে বধ্যভূমির অশ্বত্থে,
আর ক্ষমতার সিংহাসনে বসছে একদল পাথর-চোখো কানা!

বাতাস আজ ভারী হয়ে আছে নিরেট জড়তায়,
মুক্তির মন্ত্র যারা আউড়েছিল, তাদের করোটি দিয়ে—
এখন ফুটবল খেলছে উন্মত্ত বদ্ধ-বুদ্ধির দল।
বিবেকের পিঠে সপাং সপাং চাবুক পড়ছে ঘাতকের,
আমরা হাততালি দিচ্ছি, আমরা উল্লাস করছি কাদার ভেতর!

আলোর তৃষ্ণা মেটাতে গিয়ে দেখি জিভে কেবল রক্ত,
মুক্ত-বুদ্ধি এখন নিষিদ্ধ কোনো আদিম অপরাধ।
দেয়ালে পিঠ ঠেকে গেছে, অথচ আমরা নাচছি মরণ-নাচ—

চায়ের কাপে তুফান তুলে এখন সময় হলো ঘুমানোর।


২৭-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026