ডানার রোমাঞ্চ
- মোঃ নাসির উদ্দীন

সীমানা যেখানে শেষ হয়ে যায়, আমার শুরু সেখানে,
মুক্তির স্বাদ লিখে রাখি আমি ডানার প্রতিটি কোণে।
রুপালি ডানায় সূর্যের হাসি, চোখেতে সুদূর টান,
বুনোহাঁস হয়ে গাইছি আমি অজানার জয়গান।
হাজার মাইলের দীর্ঘ পথ, নিচে পাহাড় আর বন,
ঝড়-বৃষ্টির ভ্রুকুটি সয়েও ছুটে চলে এ মন।
কখনো বরফে ঢাকা হিমালয়, কখনো মরুর বালু,
আকাশের নীল চাদর আমার নিত্যদিনের আলো।
রাতের আঁধারে তারার ইশারায় পথ চিনে নেওয়া একা,
হঠাৎ ঝাপটে মেঘের আড়ালে বিদ্যুতের সাথে দেখা।
এক চিমটি ভয়, অনেকটা জেদ—এই তো আমার প্রাণ,
বিপদ এড়িয়ে উড়ে চলাই জীবনের অভিযান।
মুক্ত হাওয়ায় ভাসিয়ে শরীর, বিলের স্বচ্ছ নীরে,
দিন শেষে আমি নতুন কোনো এক অচেনা মাটির তীরে।
বাঁধন ছিঁড়েছি, নেই পিছুটান, নেই কোনো সংশয়,
বুনোহাঁস হয়ে অজেয়কে আমি করেছি জয়।


২৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026