শৃঙ্খল ভাঙার গান
- মোঃ নাসির উদ্দীন
সীমানার কাঁটাতারে বিঁধে আছে অধিকার,
বন্ধুত্বের ছদ্মবেশে চলে কূট-অভিসার।
উন্নতির জয়গান গাও যদি পাশে বসে,
তবে কেন বারবার মন ছোট করো ঈর্ষার বশে?
নিজের সুরক্ষা যদি নিজেদের হাতে গড়ি,
কেন তবে কুঁচকে যায় তোমাদের কপাল-জহুরি?
সামরিক শক্তিতে যদি লাগে আমাদের পাল,
কেন তবে বিছিয়ে দাও অদৃশ্য এক জাল?
আকাশে যদি ওড়ে আমাদের গর্বের নিশান,
কেন তবে কেঁপে ওঠে তোমাদের ক্ষুদ্র প্রাণ?
আমরা তো চাইনি কভু কারও দয়া বা দান,
নিজ শক্তিতেই লড়বে এ দেশের প্রতিটা সন্তান।
প্রতিবেশী মানে নয় প্রভুত্ব বা খবরদারি,
সমঅধিকারের ভিত্তিতেই হয় আসল আড়ি।
বাধার দেয়াল তুলে রুখবে না এ জোয়ার,
বাংলাদেশ জানে আজ খুলতে প্রগতির দ্বার।
২৯-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।