ভুলের মহোৎসব
- মোঃ নাসির উদ্দীন
মধুর প্রদীপ নিভিয়ে দিলে আপন হাতের ঝড়ে,
যাহার তরে ঘর ছাড়িলে, সে-ই তো আজ পরে।
যাকে ভেবে বন্ধু নিলে, পাতলে মায়ার জাল,
সে-ই তো আজ শত্রু ভীষণ, বিষিয়ে দেয় কাল।
দা-কুমড়া এই লড়াই চলে, চোখের বালি সব,
হারিয়ে গেছে হাসির শব্দ, সুখের কলরব।
লোভ আর মোহের রঙিন নেশায় হারিয়েছিলে দিশা,
আজ চারিদিক আঁধার ঘেরা, বাড়ছে কেবল নিশা।
সবচেয়ে বড় জখম যে ওই বুকের বাম পাশে,
হারিয়ে গেছে কোলের মানিক মায়ার তিয়াষে।
ঘর ভাঙা ওই ঝড়ের বেগে হারালো যে প্রাণ,
শূন্য খাঁচায় গুমরে মরে বিচ্ছেদেরই গান।
কি পেয়েছো শেষে বলো? কি লাভ হলো আর?
হাতের মুঠোয় জমলো কেবল শুধুই হাহাকার।
পরের তরে আপন ফেলে পেলে কেবল ছাই,
এখন নিজের আয়না ছাড়া কথা বলার কেউ নাই।
৩০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।