ভাঙা দেয়াল
- মোঃ নাসির উদ্দীন
পরের কথায় কান পেতে তুই নিজের হাতেই কাটলি গাল,
সুনীল আকাশ ঝাপসা হলো, ছিঁড়লি সুখের পাল।
জানতিস তোরে আগলে রাখত বুকের ভেতর দামী কেউ,
সে অতল ভালোবাসার চেয়েও বড় হলো কি পরের ঢেউ?
মির্জাফরি রক্তের দাগে কলঙ্কিত আজ তোর সে ঘর,
আপন যে ছিল ছায়ার মতো— সেও হলো আজ কত পর!
কিসের লোভে লড়াই করলি যার সাথে জেতা যায় না কভু,
অন্ধ মায়ায় হারালি যাকে, দেখছেন তিনি সব— অন্তর্যামী প্রভু।
অহংকারের রঙিন নেশায় তুচ্ছ করলি খাঁটি হিরে,
এখন শুধু একলা আকাশ, ফিরবি কি আর আগের তীরে?
বিবেকের আয়নায় দাঁড়িয়ে দেখিস তোর ওই মলিন মুখ,
পরের হাসিতে জীবন সঁপে হারালি তুই নিজের সুখ।
৩১-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।