ডালিয়ার বিদায়
- মোঃ নাসির উদ্দীন

উদ্ধত সেই রূপের ডালি আজ কেন ম্লান?
ঝরছে পাঁপড়ি একে একে, ফুরিয়েছে গান।
শীতের ভোরে যে বুক পেতেছিল রোদের আদরে,
এখন সে একা কাঁদে শিশিরের নোনা অভিমানে।

স্তরে স্তরে সাজানো ছিল যে গর্বিত হাসি,
ধুলোয় লুটাবে বলে কি তারা হয়েছিল রাশি রাশি?
রঙিন পোশাক আজ বর্ণহীন, বিবর্ণ বড়,
বিদায়ের সুরে কাঁপে তার প্রতিটি থরোথরো।

বসন্তের আগমনে যখন মেতেছে সব বন,
ডালিয়া তখন সাজায় তার বিরহ-আয়োজন।
রক্তরাঙা পাঁপড়িগুলো ঝরে পড়ে অবহেলায়,
যেন এক পরাজিত রাজা হারালো সিংহাসন এই অবেলায়।

যে ডালিয়া ছিল বাগানের আভিজাত্যের শিখর,
এখন শূন্য ডাঁটায় তার কান্নার হাহাকার নির্ঝর।


০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026