অভিমানী সুর
- মোঃ নাসির উদ্দীন

নানাভাইয়ের স্নেহের পরশ ছিল ওটার গায়ে,
বড্ড শখে দিয়েছিলো আমার রাঙা পায়ে।
সেটা কেড়ে নিলে তুমি কোন অধিকার বলে?
আমার আনন্দগুলো কেন দিলে এভাবে ছলে?

হিংসা করো আমায় তুমি? নাকি বাড়াও জেদ?
মা-সন্তানের মাঝে কেন এমন বিভেদ?
উপহারটি তুচ্ছ নয়, ওতে ছিল মমতা,
তুমি কি বুঝবে মাগো, মনের সেই ব্যাকুলতা?

অন্ধকারে পড়ে আছে আমার শখের ধন,
তোমার এমন আচরণে ভাঙলো আমার মন।

নানাভাইয়ের পকেট ভারী, দিল আমায় গিফট,
মায়ের চোখের পলক পড়তেই হলো ওটা শিফট!
মা বলে, "তোর লাগবে না ওটা, অনেক ছোট তুই,"
বলেই ওটা আলমারিতে রাখলেন গুঁইগুঁই।

আসলে কি মা ছোট আমি? নাকি তোমার লোভ?
নানা আমায় আদর দিল—তাতেই কি এই ক্ষোভ?
নিজের বেলার সব গিফট বুঝি তোমার একার ভাগ?
আমার বেলায় কেন মাগো দেখাও এমন রাগ?

নানাভাইকে বলবো এবার, আনবে যখন কিছু,
সাবধানে তা দিও আমায়, মা যেন না নেয় পিছু!


০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026