শবে বরাতের দাওয়াত
- মোঃ নাসির উদ্দীন
চাঁদ উঠেছে ঐ আকাশে
শবে বরাত এল,
বাঙালির ঘরে ঘরে
খুশির জোয়ার এল।
আম্মু বানায় চাউলের রুটি
ধোঁয়া ওঠা গরম,
তুলতুলে আর সাদা ধবধব
খেতে ভারি নরম।
সাথে আছে গরুর মাংস
ঝোলটা দারুণ লাল,
মরিচ মশলায় গন্ধে পাগল
লাগবে না তো ঝাল!
বাঙালির সেরা খাবার
সবাই মিলে খাই,
এমন মজার রুটি-গোশত
কোথাও খুঁজে নাই।
০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।