শবে বরাতের পুণ্যরাত
- মোঃ নাসির উদ্দীন
মহিমান্বিত এই নিশি এলো, রহমতের দ্বার খুলে,
গোনাহ মাফের সময় এবার, থেকো না সব ভুলে।
আকাশ পানে চেয়ে দেখ, নূরের ঝিলিক হাসে,
খোদার করুণা ঝরছে আজ, মুমিন হৃদয় ঘাসে।
ক্ষমার তরী বাইতে হবে, চোখের জলে ভিজে,
পাল্টে দিতে হবে আজ, নিজের ভাগ্য নিজে।
ইবাদতে কাটুক রাত, সিজদাতে হোক মন,
শান্তি আসুক সবার ঘরে, সফল হোক এ জীবন।
জাগো রে মুসলিম জাগো আজ, এই যে মুক্তির রাত,
দাও হাত পেতে প্রভুর দ্বারে, জানাও সব মোনাজাত।
অন্ধকার সব কেটে যাবে, আসবে নতুনের আলো,
শবে বরাতের এই রাতে, বাসো সবাইকে ভালো।
০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।