যোগ্য সাথী
- মোঃ নাসির উদ্দীন
এলো রে ভাই ভোটের বেলা, দেশের তরে ডাক,
মিথ্যে কথার রঙিন মেলা দূরে সরিয়ে রাখ।
ত্রয়োদশ এই নির্বাচন গড়বে মোদের দেশ,
যোগ্য লোকের হাতেই হোক আগামীর ওই রেশ।
ফুলঝুরি নয়, কাজের মানুষ খুঁজবে তুমি ভাই,
সুখের দিনে, দুঃখের দিনে যাকে পাশে পাই।
যে গড়বে রাস্তাঘাট, ছড়াবে শিক্ষার আলো,
তারে তুমি ভোট দিয়ে আজ বাসো অনেক ভালো।
ভোটের আমানত রে ভাই, দিও না কারো চাপে,
ভুল মানুষকে বাঁচলে কিন্তু পড়বে পাপে-তাপে।
যোগ্য প্রার্থীর নিশান হাতে এগিয়ে চলো সবে,
সুষ্ঠু ভোটের জয়ধ্বনিতে দেশ হাসবে তবে।
বিবেকের ওই রায় দাও আজ, থেকো না আর মৌন,
সৎ ও যোগ্য নেতার কাছে ব্যক্তি স্বার্থ গৌণ।
একটি ভোটে পাল্টে যাবে তোমার ঘরের দিন,
যোগ্য জনেরে ভোট দিয়ে আজ শোধ করো দেশ-ঋণ।
০৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।