রুচির লড়াই
- মোঃ নাসির উদ্দীন

সবাই কি আর মূল্য বোঝে
পবিত্র সেই সুধার?
কেউবা খোঁজে ফুলের সুবাস
কেউবা শুধুই আঁধার।

মৌমাছি ধায় বাগান পানে
পাপড়ি মেলানো ঘ্রাণে,
মধুর মায়ায় জীবন সাজায়
শিল্প তাহার প্রাণে।

মাছিটি ওড়ে নোংরা খুঁজে
ময়লা-আবর্জনা,
তার কাছে তো মিথ্যে সবই
স্বর্ণ-মাণিক-সোনা।

বোঝাতে যাওয়া বৃথা যে তাকে
মধুর দামটি কত,
স্বভাব যার জঞ্জাল খোঁজা সে তো
ছুটবে অবিরত।


০৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।