ফলের রাজা আম
- মোঃ নাসির উদ্দীন

আমের বাগান, ছায়ায় ঘেরা
গাছটি সবার চেয়ে সেরা।
সবুজ পাতার ভিড়ে ভাই
থোকায় থোকায় আম যে পাই।

কাঁচা আমটি সবুজ অতি
খেতে টক, লাগে চুকতি।
পাকলে পরে হলুদ রঙ
মিষ্টি রসে ভারি ঢঙ।

হাওয়ায় দোলে আমের ডাল
খাবো আম সকাল-কাল।
ফলের রাজা আমটি ভাই
এর চেয়ে আর মিষ্টি নাই!


০৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।