বর্গের মেলা
- মোঃ নাসির উদ্দীন

ক-বর্গেতে কাক ডাকে ওই গাছের ডালে বসি,
খ-এ খাতায় কলম চলে, গ-এ চাঁদের হাসি।
ঘ-এ ঘরটি সাজাই মোরা, ঙ-এ রঙের মেলা,
বর্ণমালার এই বাগানে কাটুক সারাবেলা।
চ-বর্গেতে চরকা ঘোরে, ছ-এ ছাতার ছায়া,
জ-এ জল আর ঝ-এ ঝরনা, প্রকৃতির কী মায়া!
ঞ-টি বসে কোণে একা, চুপটি করে থাকে,
শব্দের মাঝে লুকিয়ে সে মিষ্টি সুর আঁকে।
ট-বর্গেতে টিয়াপাখি, ঠ-এ ঠোঁটটি লাল,
ড-এ ডালিম পেড়ে আনি, ঢ-এ বাজে তাল।
ণ আসে পরে তার, বীরের মতো বেশে,
নতুন নতুন কথা শিখি এই বাংলার দেশে।
ত-এ তরু ছায়া দেয়, থ-এ থালার ভাত,
দ-এ দাওয়াত নিয়ে চলো, ধ-এ মেলাই হাত।
ন-এ নদী বয়ে চলে নিজের আপন মনে,
বর্গগুলোর মিতালি হয় ছড়ার প্রতি কোণে।
প-এ পাখি ডানা মেলে, ফ-এ ফুল ফোটে,
ব-এ বইটি পড়লে মনে আনন্দ খুব জোটে।
ভ-এ ভল্লুক নাচে ওই, ম-এ মার কোল,
বর্ণ চিনে দিন কাটুক—বাজুক খুশির ঢোল।


০৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026