ন্যায়ের দাঁড়িপাল্লা
- মোঃ নাসির উদ্দীন
জেগেছে জনতা রাজপথে আজ, মুখে বিজয়ের হাসি,
অবিচার আর শোষণ ছিঁড়তে সবাই আমরা আসি।
হাতের মুঠোয় হকের নিশান, হৃদয়ে অটুট বল,
ইনসাফ কায়েম করতে এবার চলরে সবাই চল।
দাঁড়িপাল্লা উঁচু করে ধরো সাম্যের ঐকানে,
দুর্নীতি সব ধুয়ে যাবে আজ সত্যের প্লাবনে।
গরিব-দুঃখী পাবে অধিকার, মিটবে জুলুম-রাত,
ভাইয়ে ভাইয়ে মিলবে আবার প্রীতির দুটি হাত।
নয় কোনো ভয়, নয় কোনো ডর, ন্যায়ের পাল্লা ভারী,
দুর্ভীক্ষ আর শোষণমুক্ত এক সমাজ আমরা গড়ি।
শৃঙ্খল ভাঙো, আঁধার তাড়াও—আলোর মশাল জ্বালো,
দাঁড়িপাল্লার সুশাসনে দেশটা বাসবে ভালো।
১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।