ইনসাফের জয়
- মোঃ নাসির উদ্দীন
উদ্যত আজ সত্যের ধ্বজা, মিথ্যার কালো ছায়া,
জাগছে মানুষ ভাঙতে এবার জুলুমের এই মায়া।
অন্ধকারের বুক চিরে ঐ ভোরের সূর্য হাসে,
ইনসাফেরই সুবাস আজ বাংলার ঘাসে ঘাসে।
দাঁড়িপাল্লা ধরো হাতে, সাম্যের জয়গান,
খোদার পথে অটল হবো, জাগবে মুসলমান।
সুযোগসন্ধানী পালাবে সব, মিটবে হাহাকার,
দুঃখী জনের মুখে এবার ফুটবে হাসি আর।
ন্যায়ের পাল্লায় ওজন হবে পাপ ও পুণ্য যত,
মিটবে বিবাদ, ঘুচবে বিভেদ—হবো না অবনত।
অতীত দিনের গ্লানি ভুলে নতুন শপথ নিই,
ইসলামেরই সুশীতল ছায়ায় জীবন সঁপে দিই।
সাম্য-মৈত্রী-একতা আজ হোক আমাদের বল,
দাঁড়িপাল্লার জয়ে হাসুক বাংলার সব দল।
সত্য পথের পথিক মোরা, নির্ভয় আমাদের বুক,
আল্লাহর পথে চললে তবেই মিলবে আসল সুখ।
১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।