আকাশ ছোঁয়া তাল গাছ
- মোঃ নাসির উদ্দীন
মাঠের ধারে দাঁড়িয়ে একা,
দীর্ঘ দেহের সারি,
মেঘের সাথে কথা বলতে
চায় বুঝি সে ভারি।
সবুজ পাতার পাখা মেলে,
আকাশ পানে চায়,
বাতাস এলে ঝিরঝিরিয়ে
ছন্দে গান গায়।
এক পায়েতে দাঁড়িয়ে থাকে,
ক্লান্তি যে তার নাই,
মাথার ওপর নীল আকাশের
ছোঁয়া পেতে চাই।
বাবুই পাখির ছোট্ট বাসা,
দুলছে ডালের আগায়,
বজ্র আঁটে শক্ত বুকে,
বিপদ দূরে তাড়ায়।
১০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।