(অ)দেশপ্রেম ও কিছু পিশাচের পদধ্বনি
- প্রসূন গোস্বামী

i

(অ)
স্তিত্বের গভীরে এক জোড়া
জুতো/মচমচ/শব্দ। (কার?)
রক্তের ওপর দিয়ে যারা হেঁটেছিল একদিন
তারা কি আবার
সিংহাসন
খুঁজছে?

(ওহে আমার বোকা স্বদেশবাসী)
তোমাদের স্মৃতি কি কোনো “ডিজিটাল ডাস্টবিন”?


রা



শোনো—
সেই পুরনো শকুনগুলো
আবার পালক ঝেড়ে বসছে (মিষ্টি হাসছে)
তাদের নখে লেগে আছে
এখনো আমাদের মায়েদের ছেঁড়া শাড়ির সুতো।
তুমি কি তাদের হাতে
তুলে দেবে তোমার ঘরের চাবি?

( হায় রে মগজহীন জনতা )
তোমরা কি তবে
স্বাধীনতাকে স্রেফ একটা “ফেসবুক স্ট্যাটাস” ভেবেছিলে?

ii

পিশাচেরা যখন পাল্টায় গায়ের চামড়া
(ভণ্ডামি+সুযোগ+ধর্ম=ক্ষমতা)
তখন তোমরা—
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকো
ভোটের লাইনে (কসাইয়ের দোকানে খাসি যেমন থাকে)।

রাজাকার?
নামটা মুখে আনলে কি জিভ পুড়ে যায় না?
নাকি তোমাদের শিরদাঁড়াগুলো
এখন প্লাস্টিকের পাইপ?

iii

[ আকাশ কাঁদছে নাকি হাসছে? ]
না, আকাশ আসলে বমি করছে—
তোমাদের এই নির্লজ্জ বিস্মৃতির ওপর।
যদি তারা আসে (আবার)
তবে জেনে রেখো—
সূর্যটা আর উঠবে না এ দেশে
সেটা হবে এক দীর্ঘ, অনন্ত

ন্ধ
কা


স্বদেশ?
স্বদেশ তো এখন এক ফালি সস্তা কাপড়
যা নিয়ে কাড়াকাড়ি করছে কিছু হায়েনা।
আর তোমরা?
তোমরা শুধু দর্শক।
(হায়রে আমার স্বদেশী ভাই-বোনেরা)
তোমাদের কবরে কি কোনো এপিটাফ থাকবে?
নাকি সেখানে লেখা হবে:
“এখানে একদল অকৃতজ্ঞ মানুষ ঘুমিয়ে আছে”।


১১-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026