বসন্তের বন্দনা
- মোঃ নাসির উদ্দীন
শিমুল-পলাশ রাঙা পথে, ওই যে এলো কে?
বসন্তের এই রঙিন ছোঁয়ায়, মাতল মর্ত্য লোকে।
রুক্ষ দিনের চাদর ফেলে, নবীন সাজে সাজল ধরা,
পাতায় পাতায় সবুজ হাসি, গন্ধে পাগল বাতাস ছড়া।
শাখে শাখে কোকিল ডাকে, কুহু কুহু সুরে,
সেই বারতা পৌঁছে গেল— দিগদিগন্ত দূরে।
ফুলের বনে রঙিন মেলা, ভিড় জমালো অলি,
ফাগুন হাওয়ায় দুলছে শাখা, বলছে কানে কথা কলি।
মৌমাছিদের গুঞ্জরণে, মুখর বাগান আজ,
ফুলের বুকে মধু খোঁজা— এই তো তাদের কাজ।
পাখির কলকাকলি আর ডানা ঝাপটার গান,
বসন্তের এই জাদুতে আজ, জুড়িয়ে গেল প্রাণ।
১৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।