সবুজের রায়পুর
- মোঃ নাসির উদ্দীন
ভৈরব তীরের শীতল হাওয়া, স্নিগ্ধ সুশীতল,
রায়পুর যেন সবুজে ঢাকা এক মায়ার অঞ্চল।
মাঠের পরে মাঠ গিয়েছে, সোনালী ধানের হাসি,
এ মাটির প্রেমে বারবার তাই, আমরা যে ফিরে আসি।
এখানকার মানুষের মন বড় সাদা, সরল তাদের প্রাণ,
পরের তরে বিলিয়ে দিতে জানে সম্মানের সম্মান।
আতিথেয়তার ঝুলি তাদের, উপচে পড়ে মায়ায়,
শান্তি খুঁজে পায় পথিক যেথা, বট-পাকুড়ের ছায়ায়।
রাস্তার মোড়ে চায়ের আড্ডা, প্রাণের আলাপন,
ভেদাভেদ ভুলে মিলেমিশে রয়, ভাই-বন্ধুর মতন।
প্রকৃতির বুকে রায়পুর এক, পরম আশ্রয়স্থল,
ভালবাসা যেখানে চির অম্লান, আর হৃদয়ে সাহস অটল।
গোধূলি বেলা দিগন্ত জুড়ে, যখন নামে ওই রবি,
রায়পুর যেন আঁকা, নিপুণ একখানা ছবি।
মমতার ডোরে বাধা এ মাটি, ধন্য এ দেশবাসী,
রায়পুর তুমি প্রাণের ঠিকানা, তোমায় বড্ড ভালোবাসি।
১৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।