আ-কার দিয়ে ছড়া: মজার মামা
- মোঃ নাসির উদ্দীন
খাতা নাও, ছাতা নাও
মামার বাড়ি চলো,
আতা গাছে আতা ফলে
মিষ্টি কথা বলো।
জামা পরে বাবা আসে
কাকা আনে ছাতা,
আকাশ ভরা তারা হাসে
নাড়ে গাছের পাতা।
থামা থামো দাদা ভাই
চাকা ঘোরে জোরে,
বাঘ ডাকে হালুম করে
রাজা থাকে ঘরে।
১৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।