রমজান এলো
- মোঃ নাসির উদ্দীন
পবিত্র ঐ চাঁদ উঠেছে বরকতেরি বেশে,
রমজান এলো খুশির জোয়ার নিয়ে মনের দেশে।
তিনটি ভাগে সাজিয়ে বিভু দিলেন শ্রেষ্ঠ উপহার,
মুমিন বান্দার কপাল আজ খুললো রহমতের দ্বার।
রহমতের দশ দিনে প্রভুর দয়া ঝরে,
তপ্ত মরুর তৃষ্ণা যেন জুড়ায় স্মৃতির ঘরে।
প্রথম দশকে সিক্ত হতে হৃদয় রেখো খোলা,
স্রষ্টার ওই করুণা ছাড়া সব যে যাবে ভোলা।
মাগফিরাতের দশ দিনে গোনাহ ঝরুক ঝরে,
তওবা করে কেঁদে চলো মালিকের দরবারে।
ক্ষমা চাইলে মালিক মোদের ফিরান না তো খালি,
মুছে দেবেন পাপে ভরা জীবনের সব কালি।
নাজাতের শেষ ভাগে মুক্তি আসবে দ্বারে,
জাহান্নামের আগুন থেকে বাঁচাবে বারেবারে।
কদর রাতের নূরে নূরে ধন্য হবে ধরা,
রমজান শেষে আমলনামা থাকবে সওয়াব ভরা।
১৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।