হৃদয়জুড়ে শ্রীপুর
- মোঃ নাসির উদ্দীন
মাগুরা জেলার আঁচল পাতা, শ্রীপুর গ্রামখানি,
সবুজ শ্যামল মায়ার চাদর, রূপের যে নেই জানি।
পথের দু-ধারে গাছের সারি, পাখির কলতান,
শান্তি বিলায় বাতাসে যেথা, কিষাণ-বধূর গান।
এখানকার মানুষের মনটি যেন, দরিয়ার মতো বড়,
ভালোবাসার মায়ায় তারা, হয় যে জড়ো জড়ো।
বিপদে মরণপণ সাথী তারা, সুখেতে হাসে প্রাণ,
মানুষের তরে মানুষ কাঁদে— এই তো শ্রীপুরের গান।
মাঠের পরে মাঠ গিয়েছে, সবুজের সমারোহ,
স্নিগ্ধ মাটির গন্ধ যেন, জাগায় মনে মোহ।
বিকেল বেলা নদীর তীরে, যখন নামে ছায়া,
জড়িয়ে থাকে প্রাণের শ্রীপুর, গভীর এক মায়া।
আতিথেয়তার ঝুলি তাদের, কোনোদিন হয় না শেষ,
শ্রীপুর মানেই ভালোবাসার, এক অনন্য দেশ।
মমতার ডোরে বাধা এ গাঁ, চিরসুখী এক ভূমি,
হৃদয় মাঝে অমর হয়ে, থাকো শ্রীপুর তুমি।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।