রহমতের বারতা
- মোঃ নাসির উদ্দীন
আকাশের ওই মুচকি হাসিতে নতুন চাঁদের আলো,
রমজান এলো শুদ্ধ হতে, বাসতে সবাইকে ভালো।
রহমত, মাগফিরাত আর নাজাতের এই মাস,
দূর হয়ে যাক মনের যত কলুষতা আর ত্রাস।
ভোরবেলাতে সাহরি খেয়ে, সংযমে বাঁধি বুক,
খোদার প্রেমে মগ্ন হয়ে খুঁজি আসল সুখ।
সারাদিন ওই তৃষ্ণার মাঝে ধৈর্যের মহিমা,
ইফতারিতে মুমিন মনে খুশির নেই তো সীমা।
কুরআন নাজিল হয়েছিল এই পবিত্র মাসে,
শান্তি আসুক সবার ঘরে, নূরের পরশ ঘাসে।
তারাবিহ আর জিকিরে কাটে আধ্যাত্মিক এই রাত,
প্রভুর দ্বারে হাত পেতে আজ জানাই মোনাজাত।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।