আ- এর কবিতা: আম কুড়াতে
- মোঃ নাসির উদ্দীন
আয়রে খোকন আয়রে কাছে,
আতা গাছে তোতা নাচে।
আয়না হাতে খুকুমণি,
আচল ভরা মুক্তামণি।
আম কুড়াতে যাইরে বনে,
আনন্দ জাগে ছোট মনে।
আকাশ জুড়ে রূপালি চাঁদ,
আহ্লাদে সব ভুলেছে সাধ।
আলু ভাজা দিয়ে ভাত যে খাই,
আদর পেতে মায়ের কাছে যাই।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।