হে প্রশান্ত আত্মা
- জিহাদ আমিন
হে প্রশান্ত আত্মা
-জিহাদ আমিন
ক্ষমতার লড়াইয়ে ভালোবাসার মৃত্যু
ঘুষ বানিজ্য চাঁদার টাকায় চলে ঘর সংসার
নির্মম জঘণ্য লোক দেখানো ইবাদত
বিত্রুিত মনুষত্ব লুকানো আরো কত কঠিন সত্য!
বেহিসেবি জীবন অনিরাপদ বাসস্থান
প্রিয় মাতৃভূমি ছেড়ে পরদেশে জীবন যাপন
দিন শেষে নিজের সাথে লড়ে যায় একাকী জীবন
জীবন্ত দেহের উপর লাশের গোরস্থান!
তোমাদের এই মিথ্যে আশ্বাস
অন্তরে বেঁধেছে লোভ-লোভে পরিশেষে সর্বনাশ!
জীবনের এই অন্তিম প্রান্তে এসে মন চায় জানতে
বলো আর কত ধোঁকা দেওয়ার পরও করিতে হবে বিশ্বাস?
ঘুনে ধরা এ অন্তর দেহ
এই জগতের প্রতি এত এত মোহ
অল্প তুষ্টিতে সন্তুষ্ট থাকতে চায় না কেউ!
যার যত আছে আরো আরো চাই
এত সুখ এত চাওয়া-এত এত কই পাই
সব ছেড়েই তো যেতে হবে তাও যে ভুলে রই!
নিজেকে জাগ্রত করো হে প্রশান্ত আত্মা
কোথায় কিসের মোহে পড়ে হারাইয়াছো নিজের মানবসত্তা?
তাকিয়ে দেখ চারপাশে হচ্ছে কত খুন রাহাজানি ধর্ষণ
দেখেও তুমি ছিলে চুপ কোথায় ছিলো তখন তোমার গর্জন?
তোমার অপেক্ষায় রহিয়াছে পরপার
কি উত্তর দিবে তুমি যখন জানতে চাইবে পরওয়ারদেগার
কি ছিলো দুনিয়ায় তোমার অর্জন?
নিজেকে যাচাইয়ের জন্য পেয়েছো তুমি
স্রষ্টার শ্রেষ্ট সৃষ্টি এক মানব জীবন,
হে আমার আত্মা তুমি পবিত্র হও
না হয় নিজ কৃতকর্মের হিসাবের জন্য প্রস্তুত রও।।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।