আ-দিয়ে কবিতা: আশার প্রদীপ
- মোঃ নাসির উদ্দীন
আজীবন শুধু খুঁজেছি যারে,
আবছায়া হয়ে রয় সে আঁধারে।
আকণ্ঠ বিষ পান করে আজ,
আড়ালে লুকাই মনেরই লাজ।
আকাঙ্ক্ষাগুলো ডানা মেলে ওড়ে,
আহত পাখিটা নিভৃতে মরে।
আকুল পাথারে ভাসে তরীখানি,
আবেগ মিশানো দু-ফোটা জল জানি।
আহ্বান আসে দূর দিগন্তে,
আশার প্রদীপ জ্বলে অজান্তে।
আলোকিত হোক ধূসর এ পথ,
আত্মার জয় হোক, ভাঙুক শপথ।
১৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।