একুশের ডাক
- মোঃ নাসির উদ্দীন
একুশ মানে রক্তে ভেজা
পলাশ ফুলের মেলা,
একুশ মানে বীরের জাতি
করেনি যে খেলা।
মায়ের ভাষা বাংলা বলে
ডাক দিয়েছে যারা,
বাংলার ইতিহাসে অমর হয়ে
রইবে চিরকাল তারা।
সালাম, বরকত, রফিক, জব্বার
ভাই যে আমাদের,
তাদের নামেই ধন্য হবে
গর্ব এ দেশের।
সকাল বেলা শহীদ মিনারে
দেব ফুলের মালা,
মিটবে এবার বাংলা ভাষার
সবটুকু পথ চলা।
১৭-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।