রমজানের চাঁদ
- মোঃ নাসির উদ্দীন
আকাশ কোণে বাঁকা চাঁদ
মুচকি দিয়ে হাসে,
রমজান এলো খুশির খবর
নিয়ে সবার পাশে।
ভোরবেলাতে সেহরি খেয়ে
রাখব মোরা রোজা,
আল্লাহু আকবার আযান দিলে
শুরু হবে খোঁজা—
কখন হবে ইফতারি আর
কখন হবে মোনাজাত,
পুরো মাসই কাটবে দেখো
ইবাদতে দিনরাত।
মিষ্টি খেজুর, শরবতে আজ
মন যে ভরে যায়,
রমজানের এই দিনগুলো যে
সবার খুশি চায়।
১৮-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।