একাকী নীড়
- মোঃ নাসির উদ্দীন
আকাশের কোণে ধূসর মেঘের মেলা,
পাখিরা ফিরছে নিয়ে দিনান্তের খেলা।
জোড়ায় জোড়ায় সবারে দেখি যে নীড়ে,
শুধু একটি কাক একা বসে নদীর তীরে।
ডানায় নেই আর সেই আগের চঞ্চলতা,
বুকের অতলে জমেছে নীরব কথা।
সাথীটি হারিয়ে গেছে কোন সে অজানায়,
স্মৃতিরা আজও তার পিছু পিছু ধায়।
নতুন করে সে আর বাঁধে না তো বাসা,
হারিয়ে ফেলেছে ঘর বাঁধার সব আশা।
সংসার মানে যার কাছে ছিল প্রিয় মুখ,
সে বিনে বৃথা সব মায়া আর সব সুখ।
শত কাকের ভিড়ে সে আজও বড় একা,
সঙ্গীহীনার কপালে বিরহী রেখা।
ভালোবাসা মানে শুধু মায়ার এক বাঁধন নয়,
বিশ্বস্ততায় একাকী থাকাই তার পরিচয়।
১৮-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।