আ- দিয়ে কবিতা: মেঘের মেলা
- মোঃ নাসির উদ্দীন
আকাশ জুড়ে মেঘের মেলা,
আবেগ নিয়ে মিছেই খেলা।
আতপ্ত এই তপ্ত বুকে,
আভাস খুঁজি চরম সুখে।
আলয় মাখা স্মৃতির ঘরে,
আধারে মন গুমরে মরে।
আকাঙ্ক্ষা সব মরীচিকা,
আয়ু বাড়ায় দুঃখ-শিখা।
আকুল মনে ডাকি তারে,
আশ্রয় দাও আপন দ্বারে।
আলোকিত হোক সকল পথ,
আশার তরী পাক নিরাপদ।
১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।