ই- দিয়ে কবিতা: ইতিবৃত্ত
- মোঃ নাসির উদ্দীন
ইতস্তত ঘোরে মনের ভ্রমর,
ইচ্ছারা সব হয় না অমর।
ইঙ্গিতে চলে জীবনের রথ,
ইতিহাস লেখে কণ্টক পথ।
ইটের পাঁজরে গুমরে কাঁদে প্রাণ,
ইশারায় খোঁজে মুক্তির গান।
ইতস্তত ছড়ানো স্মৃতির ধূলি,
ইন্দ্রজালে ঢাকা বিষাদগুলি।
ইহলৌকিক এই মায়ার বাঁধন,
ইতস্তত চলে মিছে আরাধন।
ইতি টেনে সব বৃথা তর্কের,
ইন্দ্রিয় জিতুক আলো স্বর্গের।
১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।