ফাগুন এলো রে
- মোঃ নাসির উদ্দীন
শীতের বুড়ি তল্পি গুটিয়ে
দিল যে এবার দৌড়,
হলুদ শাড়ি অঙ্গে মেখে
হচ্ছে বসন্তের ভোর।
গাছের শাখায় আম্র মুকুল
মিষ্টি গন্ধ ছড়ায়,
মৌমাছিরা দল বেঁধে আজ
ফুলের মধু চড়ায়।
কোকিল পাখি ডাকছে কুউ
গলা ছেড়ে সুরে,
উড়ছে রঙিন প্রজাপতি
সারা বাগান জুড়ে।
শিমুল-পলাশ হাসছে দেখো
রাস্তাঘাটে মেলা,
রঙিন দিনে শুরু হলো
হুলুস্থুল খেলা।
নাকটি টিপে দিয়ে গেল
দখিন হাওয়ার হাত,
ফাগুন যে আজ আমাদেরই
করল বাজিমাত!
১৯-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।