আটকে আছে ছাদনাতলা
- মোঃ নাসির উদ্দীন
বড় ভাইদের হিসাব কষে কাটছে দিবা-রাতি,
ছোটর বিয়ে মানেই তো ভাই খরচ হরেক জাতি!
কেনাকাটা, প্যান্ডেল আর মেহমানের ওই ভিড়,
ভাবতেই তাদের কপালে আজ জমছে ঘাম অস্থির।
ছোট ভাইটি চাতক পাখি, পথটি পানে চায়,
বয়স তো আর থমকে নেই, ফাগুন বয়ে যায়।
যোগ্য সে আজ, মনটি তাহার বিয়ের জন্য ব্যাকুল,
ভাইরা কিন্তু দোহাই পেড়ে ভাঙছে বিয়ের কূল।
"বাজার বড় চড়া রে ভাই, চালের দামটা বেশি,"
এই অজুহাতে মুখে তাদের শুষ্ক ম্লান হাসি।
ব্যাংক ব্যালেন্স আগলে রেখে দিচ্ছে তারা তালা,
তৈরি হবে কবে তবে বিয়ের বরণ ডালা?
কেউ বলে ভাই, "বড় তো নই, আমি যে মেজ ভাই,
বড়দার ওই অনুমতি ছাড়া তো উপায় নাই!"
বড়দা ভাবেন, "আমার কাঁধে পড়বে সকল ভার,"
এভাবেই আজ আটকে আছে বিয়ের গয়নার হার।
ছোটর মনে দুঃখ ভারী, মনে মনে কয়—
"টাকার মায়ায় ভাইরা আমার করছে সময় জয়।
হৃদয় দিয়ে দেখছে না কেউ ছোটর চোখের জল,
পকেটের ওই হিসাব কেবল দিচ্ছে সকল বল!"
২০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।