মিষ্টভাষী প্রবঞ্চক
- মোঃ নাসির উদ্দীন
বসন্তের ভোরে কুহু কুহু সুরে,
মুগ্ধ করো তুমি এই জগৎ চরে।
কালো ডানায় তোমার রূপের বাহার,
কণ্ঠের জাদুতে ভুলছে সব আহার।
কিন্তু আড়ালে তোমার বিষাক্ত মন,
অন্যের নীড় করো অকারণে হরণ।
নিজের বাসা বাঁধার নেই কোনো দায়,
পরের শ্রমে তুমি বাঁচো ছলনায়।
কাকের বাসায় চুপিচুপি রাখো ডিম,
নিজের স্বার্থে তুমি বড়ই কঠিন।
মমতাময়ী কাক যখন দেয় তাতে তা,
তুমি তখন হাসো, ভুলে সব নীতি-কথা।
ফুটলে বাচ্চা তোমার, জাগে হিংস্র রূপ,
কাকের ছানাদের ফেলো দিয়ে মরণ-ঝুপ।
মায়ের কোল খালি করে পাড়ো তুমি পাড়ি,
মিষ্টি সুরের তলে তোমার নিষ্ঠুর আড়ি।
শোনো হে কোকিল, সুরই সব নয়,
বিশ্বস্ততা ছাড়া জীবন বৃথা রয়।
পরের অনিষ্টে যার সুখের বসবাস,
তার গান শুধু ছলনা, এক মিথ্যা আশ্বাস।
২০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।