রমজানের আহ্বান
- মোঃ নাসির উদ্দীন
বছর ঘুরে এলো রে ভাই, রহমতেরই মাস,
পাপ-পঙ্কিলতা ধুয়ে মুছতে, জাগাও মনে আশ।
আকাশের ঐ নতুন চাঁদে রূপালি এক হাসি,
বলছে ডেকে মোমিনদেরে— 'আমি বড় ভালোবাসি'।
ভোর বিহানে সেহরি খেয়ে কাটছে সারা দিন,
তাকওয়া দিয়ে শোধ করো আজ প্রভুর সকল ঋণ।
ক্লান্ত দেহে ইফতারিতে যে পরম তৃপ্তি পাই,
সে তো কেবল দয়াময়ের করুণা ছাড়া নাই।
কুরআন মাজিদ তিলাওয়াতে মুখর সারা ঘর,
তারাবির ঐ সিজদাতে আজ জুড়ায় অন্তর।
বঞ্চিতদের দুঃখ বুঝে বিলিয়ে দাও দান,
শান্তি আসুক সবার মনে, জুড়াক সবার প্রাণ।
গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, সুযোগ হারাস নে,
প্রভুর ক্ষমা পাওয়ার তরে মনটি উজার দে।
রমজান শেষে আসুক ফিরে হৃদয়ে শুভ্রতা,
ধন্য হোক এই মানব জনম, কাটুক মলিনতা।
২০-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।