ছদ্মবেশের আড়ালে
- মোঃ নাসির উদ্দীন

একই আকাশ, একই ডানা, একই কালো রঙ,
চেনা কি যায় কে আসল আর কারটা কেবল সঙ?
কোকিল সেজে মিঠে সুরে কেউ ছড়ায় মায়া,
আড়ালে তার স্বার্থ আছে, কুটিল মনের ছায়া।

মিষ্টি কথার সুতোয় বেঁধে হাসিল করে কাজ,
সফল তারা আজকে ভীষণ, মাথায় জয়ের তাজ।
অন্যদিকে সরল যে জন, বিশ্বস্ততায় স্থির,
কাক হয়ে সে সয় যে অপমান, নামিয়ে রাখে শির।

হয়তো সে আজ বড় একাকী, বিদ্ধ কটু বাণে,
ঠকে যাওয়ার ভীষণ দহন কেবল সেই তো জানে।
কিন্তু যখন মুখোশ খসে, সত্যটা যায় দেখা,
চতুর লোকের পরাজয়টা হয় যে তখন লেখা।

দিনের শেষে শান্ত মনে সেই তো ঘুমাতে যায়,
আত্মসম্মান অটুট যার, স্বস্তি কেবল পায়।
স্বার্থপরের মিছে জয় তো ক্ষণিক আলোর ঝলক,
সরল মনেই বেঁচে থাকে মানুষ হওয়ার পালক।


২৩-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026