কাঙাল হৃদয়
- মোঃ নাসির উদ্দীন
ভালোবাসা চেয়ে কাঙাল হৃদয়, পথ হারালো ভুল মোহে,
সাজানো নাটকে আঁধার নামালো, নিজেরই সাজানো গ্রহে।
ভুতুড়ে আবেশে কাঁপত শরীর, ছড়াত মিথ্যে ত্রাস,
স্বামীর পকেট শূন্য হলো, বাড়ল দীর্ঘশ্বাস।
কষ্টে অর্জিত জমানো টাকা বিলিয়ে ধুলোর পরে,
শান্তি ফেরাতে ওঝা-বদ্যি আনল নিজের ঘরে।
আদরে যে হাত ধরার কথা, সে হাত ভয়েই সারা,
সংসার হলো রণক্ষেত্র, দিশেহারা শুকতারা।
বন্ধু এল দেবদূত হয়ে, খুলে দিল সব দ্বার,
মিথ্যে মায়ার কুয়াশা কাটাল, ঘুচল অন্ধকার।
বউ বুঝল—ভালোবাসা তো ভয় দেখিয়ে হয় না,
অন্তর দিয়ে জয় করা যায়, মিথ্যে জাদুতে সয় না।
স্বীকারোক্তির অশ্রু ধারায় ধুয়ে গেল সব গ্লানি,
ক্ষমা চাইল অনুতপ্ত সেই রূপসী অর্ধাঙ্গিনী।
স্বামীর মনেও ফিরল জোয়ার, কাটল মনের ভার,
শান্তি এখন হাসছে ঘরে, নেই কোনো হাহাকার।
উন্মাদনা বিদায় নিল, সুস্থ এখন মন,
ভালোবেসেই আগলে রাখে সুখেতে সারাক্ষণ।
২৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।