লাজুক দোয়েল
- মোঃ নাসির উদ্দীন
সাদা-কালো কোট পরে
দোয়েল বাবু দাপিয়ে ঘোরে।
রংটি তাহার ফিটফাট,
ম মে যেন রাজার ঘাট!
প্রধান গুণটি বলি তবে—
লেজটি নাচায় তালে ও রবে।
উপর-নিচ আর ডানে-বাঁয়ে,
নাচছে দোয়েল বটের ছায়ে।
হঠাৎ যদি মেজাজ ফেরে,
শিস দিয়ে সে আকাশ ভরে।
মিষ্টি সুরে দেয় যে ডাক,
চুপ করে যায় বনের কাক!
মাটিতে সে লাফিয়ে চলে,
"আমিই সেরা" মনে মনে বলে।
শিস দিয়ে যায় বনের বাঁকে,
সবাই তারে চিনে রাখে!
২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।