লাল শাক
- মোঃ নাসির উদ্দীন

লাল লাল লাল শাক, পাতায় ভরা ঝুড়ি,
মচমচে ভাজলে পরে, কাড়াকাড়ি করি।
গরম ভাতে লাল শাক, দেখতে কি যে বেশ,
সবটুকু যে খেয়ে নিলে, শক্তি হবে বেশ!

লাল শাক খেলে পরে, রক্ত হয় গায়ে,
বল পাবো হাতে আমি, জোর পাবো পায়ে।
গাল দুটো লাল হবে, টকটকে ওই লাল,
সুস্থ আমি থাকবো যে, বছর জুড়েই কাল!

থালায় যখন লাল শাক, মা মেখে দেয় ভাত,
দেখতে লাগে জাদুর মতো, লাল হয় দুই হাত!
খেতে ভারী মজা লাগে, ভিটামিনে ভরা,
লাল শাক যে সবার সেরা, সবজি কূলের হীরা।


২৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০২-২০২৬ ২৩:৩৬ মিঃ

বাহ্ চমৎকার। খুব ভালো লাগলো।

মোঃ নাসির উদ্দীন
৩০-০৪-২০২৬ ১২:২৯ মিঃ

আপনার মন্তব্য পড়ে মুগ্ধ হলাম প্রিয় কবি। অনেক অনেক ধন্যবাদ


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026