এলো খুশির দিন
- মোঃ নাসির উদ্দীন
রমজানের ওই রোজার শেষে এলো খুশির দিন,
পুরানো সব ক্লান্তি এবার করে ফেলো লীন।
আমার ঘরে ঈদের দিনে তোমার নিমন্ত্রণ,
সেমাই-চিনির মিষ্টি মুখে জমবে আলাপন।
আকাশ জুড়ে বাঁকা চাঁদ হাসে খুশির হাসি,
মুছে যাক সব আঁধার কালো, কাটুক অমানিশি।
ঈদের দিনের আনন্দটুকু পূর্ণ হবে তবে,
আপনাদের পদধূলি যদি আমার ঘরে পড়ে।
পাবো কি তোমার দেখা ঈদের ওই দিনে?
খুশিগুলো ভাগ করে নেব আপন চিনে চিনে।
হাসি-গানে রঙিন হোক ঈদের প্রতিটি বেলা,
আমার ঘরে দাওয়াত দিলাম, করো না আর হেলা।
চাঁদের হাসিতে রঙিন আকাশ, খুশির জোয়ার মনে,
দাওয়াত দিলাম বন্ধু তোমায় ঈদের এই ক্ষণে।
একটু সেমাই, অনেক গল্প, আর এক চিলতে হাসি,
তোমার অপেক্ষায় থাকব আমি— দিও কিন্তু আশি!
২৮-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।