জাগরণী হুঙ্কার
- মোঃ নাসির উদ্দীন
বজ্রকণ্ঠে গর্জে ওঠো, ভাঙো রে ঘুমের ঘোর,
পুব আকাশে লাল হয়েছে রক্তিম ওই ভোর।
বীর শহীদের রক্তে ভেজা ফিলিস্তিন আর দেশ,
অত্যাচারীর দাপট এবার করতে হবে শেষ।
বোকার মতো চেয়ে আছিস? দেখিস না কার লাশ?
শত্রু হাসে অট্টহাসি, করছে সর্বনাশ।
এক এক করে নিভছে বাতি, নিভছে বীরের প্রাণ,
তোর কি রে ভাই জাগবে না আজ লপ্ত করা মান?
আবু জেহেলের উত্তরসূরিরা দিচ্ছে যে আজ হানা,
বসে থাকার সময় কি আর? নেই তো সময় জানা।
রক্তে যখন আগুন লাগে, তখন কি আর সয়?
বীর মুসলিম কি কখনো মৃত্যুকে করে ভয়?
হুমকার তোলো আকাশ কাঁপুক, কাঁপুক ধরাতল,
এক কাতারে দাঁড়াও এবার—উম্মাহরই দল।
রক্তের ঋণ শোধ হবে আজ অস্ত্রের ঝনঝনে,
বিজয় এবার আসবেই আসবে মোদের এ রণ-প্রাঙ্গণে।
০১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।