খামেনি
- মোঃ আছির আলী ( আসিফ )
তোমার মতো নেতা আর
পাবো নাকি দিশায়?
তোমার শোকে মুমিন হৃদয়
চোখে অশ্রু ঝরায়।
তুমি ছিলে উঁচু শির
মুসলিম জাতির মান,
তোমার ডাকে জেগে উঠত
কত সাহসী ঈমান।
শত্রুর মনে ভয় ধরানো
ছিল তোমার রীতি,
সত্যের পথে অটল থাকা
ছিল তোমার নীতি।
ভয় না পেয়ে লড়াই করেই
দেখালে পথের দিশা,
ত্যাগের রঙে রাঙিয়ে দিলে
সংগ্রামেরই নিশা।
মুক্তির পথে ডাক দিয়েছ
দৃপ্ত কণ্ঠস্বর,
তাই তো আজও নামটি
তোমার জাগায় অন্তর।
বিশ্ব জুড়ে স্মরণীয় তুমি
অমর তোমার বাণী,
মুমিন হৃদয় দোয়া করে
ভেজে আঁখির পানি।
০২-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।