ঈদের খুশি
- মোঃ নাসির উদ্দীন
চাঁদ উঠেছে বাঁকা ওই
খুশিতে আজ মাতোয়ারা,
রমজান শেষে এলো ঈদ
খুশির নেই তো আর ধারা।
নতুন জামা গায়ে দিয়ে
যাবো মোরা ঈদগাহে,
কোলাকুলি আর হাসাহাসি
সুখ যেন আজ সব রাহে।
লাল জামা আর নীল জামা
সবাই পাবো ঈদ সালামি,
ফিরনি-সেমাই পাতে নিয়ে
করবো না আজ মোটে জেদ আমি।
বন্ধু তোমার আসুক ঘরে
দাওয়াত দিচ্ছি আজকে ভাই,
সবাই মিলে ঈদের দিনে
একই সাথে মেতে যাই।
০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।