অধিকারের বজ্রধ্বনি
- মোঃ নাসির উদ্দীন

জেগে ওঠো আজ হে উম্মাহ, ভুলে ভেদাভেদ সব,
একই সুরে হোক অধিকারের উচ্চ কলরব।
সীমানা প্রাচীর ভেঙে দাও আজ হৃদয়ে হৃদয়ে মিশে,
একতার আলো আসুক নামুক অন্ধকারের শেষে।

যেখানে মানবতা কাঁদে আজ নিদারুণ যাতনায়,
সেখানে দাঁড়াও ঢাল হয়ে এক অটল চেতনায়।
বিভেদ ভুলে এক হও সবে, ধরো সত্যের হাত,
সহমর্মিতার শক্তিতে হোক নতুন সুপ্রভাত।

ন্যায়ের তরে লড়তে হবে অদম্য সাহসে,
শান্তি আসুক ধরায় আবার ন্যায়ের রসে।
একতাই বল, একতাই পথ, একতাই বড় রণ,
মুক্তির তরে এক হয়ে হোক শপথের আয়োজন।


০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026